Go
একটা ছোট সাইট, যেমন পোর্টফোলিও
৳১৯৯/মাস
বছরে ৳২,৩৮৮
- স্টোরেজ ১ জিবি NVMe
- ওয়েবসাইট ১
- ব্যান্ডউইথ ১০০ জিবি
- ইমেইল অ্যাকাউন্ট ১০
শেয়ার্ড হোস্টিং, বাংলাদেশেই
ঢাকায় আমাদের BDIX-যুক্ত সার্ভারে শেয়ার্ড হোস্টিং, মাসে ৳১৯৯ থেকে। ব্যবসার ওয়েবসাইট, ব্লগ বা ছোট ওয়ার্ডপ্রেস স্টোরের জন্য যথেষ্ট, আর বড় হওয়ার জায়গাও আছে। সঙ্গে cPanel, ফ্রি SSL, ফ্রি মাইগ্রেশন আর ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি।
প্রথম বছরে ২০% ছাড়। বছরে একবার পেমেন্ট বেছে নিন, আর চেকআউটে দিন কোড । যেসব প্ল্যানে প্রথম বছরের দাম লেখা আছে, ছাড় সেগুলোতেই। রিনিউ হবে নিয়মিত দামে।
বলুন কী বানাচ্ছেন, স্লাইডার টানুন, আর দেখুন নিচের প্রতিটি প্ল্যান কীভাবে বদলায়।
এটা মোটা দাগের হিসাব, কোনো প্রতিশ্রুতি নয়। ব্যান্ডউইথের জন্য ভিজিটরকে গুণ করি প্রতি ভিজিটে পেজের সংখ্যা আর পেজের ওজন দিয়ে। স্টোরেজ আর র্যাম ধরি সাইটের ধরন দেখে। একটা ভারী প্লাগইন পুরো হিসাব পাল্টে দিতে পারে, তাই আপনার সাইট একটু আলাদা হলে আমাদের জিজ্ঞেস করুন।
আপনার জন্য মানানসই: · /মাস
এর জন্য হয়তো ওয়েব হোস্টিং লাগবেই না।
আমাদের তালিকার প্ল্যানের চেয়ে এটা বড়. আমাদের সঙ্গে কথা বলুন। কী চালাতে চান জানান, আপনার মাপমতো কিছু একটা বের করে ফেলব। হোয়াটসঅ্যাপে মেসেজ দিন
একটা ছোট সাইট, যেমন পোর্টফোলিও
৳১৯৯/মাস
বছরে ৳২,৩৮৮
ব্যবসার ওয়েবসাইট বা ব্লগ
৳২৫৫/মাস
বছরে ৳৩,০৬০
প্রথম বছর ৳২,৪৪৮
কয়েকটা সাইট, বা ছোট ওয়ার্ডপ্রেস স্টোর
৳৪৮০/মাস
বছরে ৳৫,৭৬০
প্রথম বছর ৳৪,৬০৮
ব্যস্ত ওয়ার্ডপ্রেস সাইট আর বাড়তে থাকা স্টোর
৳৮২৫/মাস
বছরে ৳৯,৯০০
প্রথম বছর ৳৭,৯২০
পেমেন্ট করতে পারেন মাসে, বছরে বা দুই বছরে একবার। কোনটা নেবেন, চেকআউটে ঠিক করবেন। দাম আর স্পেসিফিকেশন সরাসরি আমাদের বিলিং সিস্টেম থেকে আসে।
সব স্পেসিফিকেশন মিলিয়ে দেখুনঅর্ডারের পেজগুলো এখন ইংরেজিতে। কোথাও আটকে গেলে হোয়াটসঅ্যাপে জানান, আমরাই ধাপে ধাপে দেখিয়ে দেব।
প্ল্যানের নামে চাপ দিলে তার কলামটা হাইলাইট হয়ে থাকবে। প্রতিটি সারিতে সবচেয়ে ভালো সংখ্যাটা বোল্ড করা।
| দাম | ||||
|---|---|---|---|---|
| দাম | ৳১৯৯/মাস | ৳২৫৫/মাস | ৳৪৮০/মাস | ৳৮২৫/মাস |
| স্টোরেজ | ১ জিবি NVMe | ৫ জিবি NVMe | ১০ জিবি SSD | ২০ জিবি NVMe |
| ব্যান্ডউইথ | ১০০ জিবি | ২৫০ জিবি | ৫০০ জিবি | ১ টিবি |
| র্যাম | ০.৫ জিবি | ১ জিবি | ২ জিবি | ৩ জিবি |
| সিপিইউ | ০.৫ কোর | ১ কোর | ১.৫ কোর | ৩ কোর |
| ওয়েবসাইট | ১ | ২ | ৫ | ১০ |
| ইমেইল অ্যাকাউন্ট | ১০ | ৩০ | ৭০ | — |
| সাবডোমেইন | — | — | — | ৫০ |
| ডিস্ক I/O | ১০ Mb/s | ২০ Mb/s | ২০ Mb/s | ৫০ Mb/s |
| অর্ডার | অর্ডার → | অর্ডার → | অর্ডার → | অর্ডার → |
ড্যাশ মানে, ওই প্ল্যানের জন্য স্টোরে সংখ্যাটা উল্লেখ নেই।
কিছু জানার আছে? ফোন করুন +৮৮০৯৬৯৬১১৯৯৩৩ নম্বরে, অথবা মেসেজ দিন হোয়াটসঅ্যাপ-এ।
শেয়ার্ড হোস্টিং মানে একটা শক্তিশালী সার্ভারে অন্য গ্রাহকদের সাইটের পাশেই আপনার সাইট থাকবে। প্রত্যেকের আলাদা অ্যাকাউন্ট, আলাদা লিমিট। মেশিনের খরচ ভাগ হয়ে যায়, তাই মাসে অল্প টাকা দিলেই চলে। সার্ভার সচল রাখার দায়িত্বও আপনার নয়। আপনি শুধু নিজের ওয়েবসাইটটা দেখবেন।
বেশিরভাগ সাইটের শুরুটা এখান থেকেই হওয়া উচিত। কোম্পানির ওয়েবসাইট, ব্লগ, স্কুলের সাইট বা মাঝারি ওয়ার্ডপ্রেস স্টোরের এর বেশি লাগে কমই। আর প্রতিটি প্ল্যানের লিমিট দেখলেই বুঝবেন ঠিক কী পাচ্ছেন।
| আপনার সাইট | শুরু করুন | প্ল্যানে যা আছে |
|---|---|---|
| একটা সাধারণ সাইট বা ল্যান্ডিং পেজ | Go | ১ জিবি NVMe, ১০০ জিবি ব্যান্ডউইথ |
| ছোট ব্যবসার সাইট বা ওয়ার্ডপ্রেস ব্লগ | Starter | ৫ জিবি NVMe, ১ জিবি র্যাম |
| বড় হতে থাকা সাইট, পেজগুলো একটু ভারী | Medium | ১০ জিবি SSD, ২ জিবি র্যাম |
| কয়েকটা সাইট, বা ছোট অনলাইন স্টোর | Advanced | ২০ জিবি NVMe, ১০টি ওয়েবসাইট |
Advanced দেখছেন? আগে Turbo Go মিলিয়ে নিন, মাসে ৳৮২৫, সবকিছুই বেশি পাবেন।
ওয়েবসাইটের সংখ্যাটা লোকে যতটা ভাবেন তার চেয়ে বড় ব্যাপার। আলাদা ডোমেইনে একটা ব্যবসার সাইট আর একটা ব্লগ চালাতে চাইলে ট্রাফিক যা-ই হোক, অন্তত দুটো ওয়েবসাইট স্লটের প্ল্যান লাগবে।
সবাই চিন্তা করেন ব্যান্ডউইথ নিয়ে, অথচ হিসাবটা সবচেয়ে সহজ: ভিজিটর, গুণ প্রতি ভিজিটে পেজ, গুণ পেজের ওজন। মাসে ১০,০০০ ভিজিটর, প্রত্যেকে ৩টা পেজ, পাতাপ্রতি ২ এমবি হলে খরচ হবে প্রায় ৬০ জিবি। আমাদের সাইজিং গাইডে আসল উদাহরণ দিয়ে দেখানো আছে।
সিপিইউ, র্যাম আর ডিস্ক I/O টের পাবেন ব্যস্ত দিনে। এই লিমিটে পৌঁছালে সাইট সাধারণত হুট করে বন্ধ হয় না। আগে ধীর হয়, তারপর সবচেয়ে চাপের সময় এরর দেখাতে শুরু করে। নিয়মিত এমন হলে আগে সাইটটা গুছিয়ে নিন, তারপর প্ল্যান বাড়ান।
এগুলোর কোনোটা দেখলে টার্বো হোস্টিং দেখে নিন:
.com.bd প্রথম বছর ৳৮০৫), ট্রান্সফার করুন, অথবা আগের ডোমেইনটাই রেখে নেম সার্ভার বদলে নিন।ডোমেইন আর হোস্টিং কি একই জিনিস? ওয়েব হোস্টিং আসলে কী, টাকা দিয়ে কী পান, ভিজিটরের কাছে পেজ কীভাবে পৌঁছায়, আর কেনার আগে কী কী দেখবেন।
হোস্টিংভিজিটর × পেজ × পেজের ওজন, এই গুণেই ব্যান্ডউইথ বের হয়। সঙ্গে স্টোরেজ আর র্যামের হিসাব, এন্ট্রি প্রসেস আসলে কী, আর বাংলাদেশের তিনটি উদাহরণ।
হোস্টিংআপনার সাইট কী কাজ করে, প্ল্যান ঠিক হবে সেটা দেখে। কীভাবে বাছবেন, ওয়ার্ডপ্রেস আসলে কেন স্লো হয়, কোন ফিক্স আগে করবেন, আর নিরাপত্তার মূল কথাগুলো।
কারিগরিনেম সার্ভার নাকি A রেকর্ড? cPanel, ভিপিএস, ওয়ার্ডপ্রেস, Shopify, Vercel ও Netlify-র সঠিক সেটিংস — এবং সংযোগ সত্যিই কাজ করছে কিনা যাচাইয়ের উপায়।
হোস্টিংহোস্টিং বদলানোর নিরাপদ ক্রম: তালিকা, ব্যাকআপ, TTL কমানো, কপি, hosts ফাইলে টেস্ট, DNS বদল, MX সামলানো, আর পুরোনো হোস্ট কিছুদিন চালু রাখা।
কারিগরিname@yourbusiness.com.bd কীভাবে চালু করবেন: প্রোভাইডার বাছাই, MX রেকর্ড, এবং SPF, DKIM ও DMARC সেটআপ যা আপনার মেইলকে স্প্যাম থেকে বাঁচায়।
প্ল্যান শুরু মাসে ৳১৯৯ থেকে, বাংলাদেশে আমাদের নেটওয়ার্কে, বিল টাকায়। ওয়েব হোস্টিংয়ে থাকছে ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি।
দাম আর স্পেসিফিকেশন সরাসরি আমাদের বিলিং সিস্টেম থেকে আসে।